
বাংলাদেশে কয়েকটি মোবাইল ফোন অপারেটর সেবা দিয়ে আসছে, এবং প্রতিটি অপারেটরের রয়েছে নিজস্ব কোড, যা দেখে চেনা যায় এটি কোন সিম। আপনি হয়তো লক্ষ্য করেছেন অনেক নম্বরের শুরুতেই ০১৬ (016) থাকে। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে ০১৬ কোন সিমের কোড?
আজকের পোস্টে আমরা ০১৬ কোন সিমের কোড, এর ইতিহাস, কীভাবে রিচার্জ বা ব্যালেন্স চেক করবেন এবং এর প্রয়োজনীয় কিছু ডায়াল কোড নিয়ে বিস্তারিত আলোচনা করব।
আরো পড়ুনঃ টাকা শেষ? রবি ইমারজেন্সি ব্যালেন্স কোড 2026
০১৬ কোন সিমের কোড?
সহজ কথায়, ০১৬ (016) হলো এয়ারটেল (Airtel) সিমের নম্বর কোড। বাংলাদেশে আপনি যদি ০১৬ দিয়ে শুরু হওয়া কোনো নম্বর দেখেন, তবে বুঝে নিতে হবে সেটি একটি এয়ারটেল সিম।
বর্তমানে রবি , এবং এয়ারটেল বাংলাদেশে একসঙ্গে তাদের নেটওয়ার্ক পরিচালনা করছে।
এয়ারটেল সিমের ইতিহাস ও বর্তমান অবস্থা
বাংলাদেশে ০১৬ কোডের এই সিমটি প্রথমে ‘ওয়ারিদ’ (Warid Telecom) নামে যাত্রা শুরু করেছিল। এরপর ২০১০ সালে ভারতের বিখ্যাত কোম্পানি ভারতী এয়ারটেল এটি কিনে নেয় এবং তখন থেকে এর নাম হয় এয়ারটেল।
এরপর ২০১৬ সালে রবি এবং এয়ারটেল একসাথে মিলে যায়। তখন থেকে বাংলাদেশের গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে।
আরো পড়ুনঃ রবি নাম্বার দেখার কোড: Robi Number বের করার উপায়
এয়ারটেল (০১৬) সিমের প্রয়োজনীয় কিছু USSD কোড
এয়ারটেল গ্রাহকদের সুবিধার্থে নিচে প্রয়োজনীয় কিছু ইউএসএসডি (USSD) কোড দেওয়া হলো, যেগুলো আপনার দৈনন্দিন ব্যবহারে কাজে লাগবে:
| সেবার ধরন | ডায়াল কোড (USSD Code) |
| নিজের নম্বর চেক করতে | *2# |
| মেইন ব্যালেন্স চেক করতে | *778# বা *1# |
| ইন্টারনেট ব্যালেন্স দেখতে | *3# |
| মিনিট ব্যালেন্স দেখতে | *222*8# |
| এসএমএস (SMS) ব্যালেন্স | *222*12# |
| ইমার্জেন্সি ব্যালেন্স নিতে | *141# |
| সকল অফার ও সুবিধা দেখতে | *0# |
টিপস: সহজে ব্যালেন্স রিচার্জ, প্যাক কেনা ও অফার চেক করতে আপনি My Airtel App ব্যবহার করতে পারেন।
০১৬ নম্বর ব্যবহারের প্রধান সুবিধাগুলো
১. সাশ্রয়ী কলরেট ও ডাটা প্যাক: তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীদের জন্য এয়ারটেল সবসময় দারুণ সব সাশ্রয়ী ইন্টারনেট ও মিনিট প্যাক নিয়ে আসে।
২. শক্তিশালী ৪জি নেটওয়ার্ক: রবি ও এয়ারটেল এক হয়ে যাওয়ার ফলে সারা বাংলাদেশে এখন নিরবচ্ছিন্ন ৪জি নেটওয়ার্ক পাওয়া যায়।
৩. এমএনপি (MNP) সুবিধা: আপনি চাইলে মোবাইল নম্বর পরিবর্তন না করেই অন্য যেকোনো অপারেটর থেকে ০১৬ কোডের এয়ারটেল সিমে মাইগ্রেট করতে পারবেন।
আরো পড়ুনঃ এয়ারটেল মিনিট চেক করার কোড: ও মিনিট দেখার উপায়
শেষ কথা।
আশা করি এই পোস্ট থেকে আপনি ০১৬ কোন সিমের কোড সে বিষয়ে স্পষ্ট ধারণা পেয়েছেন। সংক্ষেপে মনে রাখার উপায় হলো—০১৬ মানেই এয়ারটেল সিম। আপনি যদি সাশ্রয়ী মূল্যে ভালো ইন্টারনেট ও কলরেট উপভোগ করতে চান, তবে ০১৬ সিরিজের এয়ারটেল সিম ব্যবহার করতে পারেন।
পোস্টটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।



