ভুল করে কি কাউকে উল্টাপাল্টা মেসেজ পাঠিয়ে ফেলেছেন? অথবা চ্যাট বক্স পরিষ্কার রাখতে পুরোনো মেসেজ মুছে ফেলতে চান? কিন্তু বুঝতে পারছেন না কীভাবে মেসেজ ডিলিট করবেন?
চিন্তার কিছু নেই! ফেসবুক মেসেঞ্জারে খুব সহজেই নিজের পাঠানো মেসেজ নিজের দিক থেকে অথবা উভয়ের জন্য (Delete for Everyone) মুছে ফেলা যায়।
আরো পড়ুনঃ মেসেঞ্জারে অপ্রয়োজনীয় ID রিমুভ করুন, সহজ উপায়ে
আজকে আমরা খুব সহজ ভাষায় ধাপে ধাপে দেখাবো, কীভাবে মোবাইল থেকে মেসেঞ্জারের যেকোনো মেসেজ চিরতরে ডিলিট করতে হয়। সম্পূর্ণ নিয়মটি জানতে পুরো লেখাটি পড়তে থাকুন।
ম্যাসেঞ্জারে ম্যাসেজ ডিলিট করার সঠিক নিয়ম

ধাপ ১ : প্রথমে মেসেঞ্জারে প্রবেশ করে যে মেসেজটি ডিলিট করতে চান, সেটির ওপর কিছু সময় আঙুল দিয়ে চেপে ধরে রাখুন।

ধাপ ২ : মেসেজটির ওপর চাপ দিয়ে ধরে রাখলে নিচে বেশ কিছু অপশন আসবে। সেখান থেকে ‘Delete’ অপশনে ট্যাপ করুন।

ধাপ ৩ : এরপর নিচে ‘Delete (1)’ বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
আরো পড়ুনঃ মেসেঞ্জারে সাদিন Active থাকুন, কেউ বুঝতে পারবে না

ধাপ ৪ : এখন আপনার সামনে দুটি অপশন আসবে— ‘Delete for everyone’ (সবার জন্য ডিলিট হবে) এবং ‘Delete for you’ (শুধু নিজের জন্য ডিলিট হবে)
আপনি যদি চান,, মেসেজটি যাকে পাঠিয়েছেন তার কাছ থেকে মুছে যাক এবং আপনার কাছ থেকেও মুছে যাক,, তাহলে প্রথমটি তে ক্লিক করবেন।
আর যদি চান শুধু আপনার কাছ থেকেই মুছে যাক,, তাহলে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করবেন।

ধাপ ৫ : আপনি যদি উভয়ের চ্যাট বক্স থেকে চিরতরে মুছে ফেলতে চান, তবে ‘Delete for everyone’ ক্লিক করবেন। তারপর মেসেজটি ডিলিট হয়ে গিয়ে ওখানে “You deleted a message” লেখা শো করবে। তখন বুঝবেন মেসেজটি উভয় পক্ষ থেকে ডিলিট হয়ে গেছে।
আরো পড়ুনঃ ইমু আইডির কষ্টের নাম ডিজাইন : বাছাই করা কয়েকটি
শেষ কথা
আশা করি আজকের এই টিউটোরিয়ালটি পড়ে আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক মেসেঞ্জারে যেকোনো ভুল বা অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করতে হয়।
টেকনিক্যাল বা প্রযুক্তি বিষয়ক এমন আরও দরকারি টিপস এবং সহজ সমাধান পেতে নিয়মিত আমাদের ব্লগ ভিজিট করুন। পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না!




