মেসেঞ্জারে নোটিফিকেশন বন্ধ করার সহজ উপায় 2026

মেসেঞ্জারে নোটিফিকেশন বন্ধ করার সহজ উপায় 2026

সারাদিনের ব্যস্ততা কিংবা কাজের মাঝে বারবার মেসেঞ্জারের ‘পিং পিং’ শব্দ বা স্ক্রিনের ভেসে ওঠা নোটিফিকেশন কার না বিরক্তির কারণ হয়? অনেক সময় গুরুত্বপূর্ণ কাজ, পড়াশোনা বা একটু শান্তি সময় কাটানোর জন্য ফোনটিকে দূরে রাখতে ইচ্ছে করে, কিন্তু মেসেঞ্জারের অবিরাম নোটিফিকেশন তা হতে দেয় না। আপনিও কি এই বিরক্তিকর নোটিফিকেশনের হাত থেকে সাময়িক বা স্থায়ী মুক্তি চান?

আরো পড়ুন: ম্যাসেঞ্জারে ম্যাসেজ ডিলিট করার নিয়ম | Messenger Message Delete

চিন্তার কিছু নেই! আজকের এই ব্লগে আমরা খুব সহজেই দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড, আইফোন বা কম্পিউটারে মেসেঞ্জারের নোটিফিকেশন বন্ধ করতে হয়। খুব সহজ কিছু ধাপ অনুসরণ করে আপনি এটি বন্ধ করতে পারেন। চলুন, বিস্তারিত জেনে নেওয়া যাক!

মেসেঞ্জারে নোটিফিকেশন বন্ধ করার পদ্ধতি।

মেসেজ নোটিফিকেশন অফ করার নিয়ম

প্রথমে আপনার ফোনের হোম স্ক্রিন থেকে Messenger অ্যাপের আইকনটি চেপে ধরে রাখুন (Long Press করুন)। এরপর যে পপ-আপ মেনু আসবে, সেখান থেকে App info অপশনে ট্যাপ করুন।

ফেসবুক মেসেঞ্জার নোটিফিকেশন বন্ধ

অ্যাপ ইনফো পেজে আসার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন। এর মধ্যে থেকে Notifications অপশনটিতে ক্লিক করুন।

আরো পড়ুন: মেসেঞ্জারে মেসেজ আসলে শব্দ হয় না কেন? জেনে নিন সহজ সমাধান

কীভাবে মেসেঞ্জার নোটিফিকেশন বন্ধ করব

পর‑বর্তী স্ক্রিনে All Messenger notifications নামের একটি টগল বা সুইচ দেখতে পাবেন। এই সুইচটি বন্ধ (Off) করে দিলেই মেসেঞ্জারের সমস্ত নোটিফিকেশন চিরতরে বা আপনার প্রয়োজনমতো বন্ধ হয়ে যাবে।

শেষ কথা

স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত নোটিফিকেশন অনেক সময়ই আমাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আশাকরি আজকের এই সহজ টিউটোরিয়ালটি অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার মেসেঞ্জারের বিরক্তিকর নোটিফিকেশনগুলো বন্ধ বা কাস্টমাইজ করে নিতে পেরেছেন।

আরো পড়ুন: মেসেঞ্জারে সাদিন Active থাকুন, কেউ বুঝতে পারবে না

টেকনোলজি সংক্রান্ত এমন আরও সহজ ও কার্যকরী টিপস পেতে আমাদের সাথেই থাকুন। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না!

শেয়ার করুন:
Scroll to Top