বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার, অনেকেই খুঁজে থাকেন। কারণ বাংলালিংক সিম ব্যবহার করতে গিয়ে আমরা অনেকেই নানান সমস্যায় পড়ে যায়। এসব সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য বাংলালিংক কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে হয়।
আরো পড়ুন: গ্রামীণফোন কাস্টমার কেয়ার নাম্বার: কথা বলবেন যেভাবে
কিন্তু বাংলালিংক কাস্টমার কেয়ারের সঠিক নাম্বার আমরা অনেকেই জানিনা। এবং কিভাবে কথা বলতে হয় সেটিও জানিনা। তাই আজকের এই ব্লগে বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার ও কিভাবে কথা বলবেন বিস্তারিত নিচে দেওয়া হল, দেখুন এবং সেভাবে চেষ্টা করুন।
আসল ও সহজ – বাংলালিংক কাস্টমার কেয়ার নাম্বার।
বাংলালিংক কাস্টমার কেয়ারে সরাসরি যোগাযোগের জন্য মূলত ২টি প্রধান নম্বর রয়েছে:
- প্রথম নাম্বার: 121
- দ্বিতীয় নাম্বারঃ +8801911304121
(121): এটি বাংলালিংকের মূল কাস্টমার কেয়ার নম্বর। যেকোনো বাংলালিংক সিম থেকে সরাসরি এই নম্বরে কল করে আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন।
আর :
আরো পড়ুন: বাংলালিংক নাম্বার চেক করার Update কোড 2026
(+8801911304121): এটি দিয়ে অন্য যেকোনো অপারেটর (যেমন: গ্রামীণফোন, রবি, এয়ারটেল, টেলিটক) অথবা ল্যান্ডলাইন থেকে বাংলালিংক কাস্টমার কেয়ারে কল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মনে করেন বাংলালিংক সিম বাদে অন্য কোন সিম দিয়ে বাংলালিংক কাস্টমার কেয়ারে কথা বলবেন তাহলে +8801911304121 দিয়ে যোগাযোগ করতে হবে। সেটা হক ,, রবি, এয়ারটেল, গ্রামীণ ফোন, টেলিটক, ইত্যাদি,, আশা করি বুঝতে পেরেছেন।
এছাড়াও তাদের সাথে কথা বলার অন্য দুটি উপায়।
- ইমেইল:info@banglalink.net
- অফিসিয়াল ওয়েবসাইট: Banglalink Support
কীভাবে – বাংলালিংক কাস্টমার কেয়ারে কথা বলবেনঃ
⪼ প্রথমে আপনার বাংলালিংক সিম থেকে ১২১ নম্বরে কল করুন.
⪼ ভাষা নির্বাচনের জন্য নির্দেশনা অনুযায়ী (বাংলার জন্য – ১) অথবা (ইংরেজির জন্য – ২ ) চাপুন।
⪼ এরপর বিভিন্ন অপশন কথা বলবে – কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার অপশনটি শুনুন,, যখন বলবে কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে এই সংখ্যা চাপুন ( সাধারণত ০ অথবা ৯ চাপতে বলা হয়)
⪼ যে নাম্বারটি চাপতে বলবে সে নম্বরটি চাপলেই আপনার কলটি একজন কাস্টমার কেয়ার এজেন্টের কাছে ট্রান্সফার করা হবে। তখন আপনি আপনার সমস্যার কথা তাদেরকে বলবেন তারা সহজেই সমাধান করে দিবে।
আরো পড়ুন: রবি নাম্বার দেখার কোড: Robi Number বের করার উপায়
শেষ কথাঃ
বাংলালিংক সিম ব্যবহার করতে গিয়ে যেকোনো সমস্যায় পড়লে কাস্টমার কেয়ার নম্বরই হলো সবচেয়ে সহজ সমাধান। যেকোনো প্রয়োজনে সরাসরি ১২১ নম্বরে কল করে কোম্পানির প্রতিনিধির সাথে কথা বলে সিমের সমস্যার সমাধান করে নেওয়া যায়। তবে কাস্টমার কেয়ারে কথা বলতে আপনার সিমে টাকা বা মিনিট থাকতে হবে।
যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।




