বাসায় বা অফিসে আমরা সবাই কম-বেশি ওয়াইফাই ব্যবহার করি। কিন্তু অনেক সময় দেখা যায়, বেশি টাকা দিয়ে বেশি Mbps (স্পিড)-এর প্যাকেজ নেওয়ার পরও ইন্টারনেট ঠিকমতো চলে না। ফেসবুকের ভিডিও আটকে যায় কিংবা কোনো কিছু ডাউনলোড হতে অনেক সময় নেয়।
তখন মনে প্রশ্ন জাগে, ইন্টারনেট কোম্পানি কি আসলেই আমাকে সঠিক স্পিড দিচ্ছে, নাকি ঠকাচ্ছে? এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য নিজের ওয়াইফাইয়ের গতি পরীক্ষা করা দরকার।
তাহলে চলুন কিভাবে ইন্টারনেট স্পিড চেক করবেন দেখে নেই।
ওয়াইফাই (Mbps) স্পিড চেক করার নিয়ম

১:- প্রথমে আপনি আমার দেওয়া এই লিংকে ক্লিক করুন 👉https://bol-online.com/speed-test👈। তারপর উপরের স্ক্রিনশটের মতো পেজ আসবে। এখন স্ক্রিনের মাঝখানে একটি বড় গোল বৃত্তের ভেতর লাল অক্ষরে “GO” লেখা দেখতে পাবেন। আপনার ইন্টারনেটের গতি পরীক্ষা করা শুরু করতে এই GO বাটনটিতে ক্লিক করুন।

২:- “GO” বাটনে ক্লিক করার পর মিটারটি ঘুরতে শুরু করবে এবং আপনার ইন্টারনেটের গতি পরিমাপ করা শুরু হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই মিটারটি আপনার টোটাল ডাউনলোড স্পিড দেখাবে। নিচে DOWNLOAD বক্সের ভেতর আপনার আসল ডাউনলোড গতিটি Mbps এককে ভেসে উঠবে। যেমনটি উপরের স্ক্রিনশটে দেখাতে পাচ্ছেন ডাউনলোড স্পিড 29.8 Mbps।

৩:- ডাউনলোড স্পিড মাপা শেষ হলে টুলটি অটোমেটিক আপনার আপলোড স্পিড পরীক্ষা করার শুরু করবে। পরীক্ষা শেষ হলে নিচে UPLOAD বক্সের ভেতর আপনার আপলোড স্পিড দেখতে পাবেন (যেমন স্ক্রিনশটে এটি 39.4 Mbps)।

৪:- এই পেজেই আপনি ইন্টারনেটের আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাবেন:
PING: এটি যত কম হবে, ইন্টারনেট তত স্মুথ চলবে (স্ক্রিনশটে এটি ১৩ ms, যা খুবই ভালো)। আপনিও এই বিষয়টি খেয়াল করবেন। এটি যত কম ততো ইন্টারনেট ভালো চলবে।
JITTER: এটি ইন্টারনেটের স্থায়িত্ব বোঝায় (স্ক্রিনশটে এটি ১২ ms)।
কিছু জরুরি টিপস:
১. স্পিড চেক করার সময় ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু ডাউনলোড বা ইউটিউব ভিডিও চালু রাখবেন না।
২. সঠিক রেজাল্ট পেতে যদি আপনার ফোনে যদি ভিপিএন কানেক্ট থাকে তাহলে (VPN) বন্ধ করে স্পিড চেক করুন। এতে সঠিক স্পিড পাবেন।
আমাদের শেষ কথাঃ
পরিশেষে বলা যায়, আপনার ওয়াইফাইয়ের গতি নিয়মিত পরীক্ষা করা একটি ভালো অভ্যাস। অনেক সময় আমরা যে প্যাকেজের জন্য টাকা দিই, সেই অনুযায়ী গতি পাই না।
উপরে পোস্টে আমি যেভাবে শিখিয়ে দিলাম এইভাবে আপনি যেকোনো সময় খুব সহজেই Wifi net স্পিড দেখে নিতে পারবেন
আপনার লাইনের বর্তমান অবস্থা কেমন। যদি দেখেন আপনার স্পিড প্যাকেজের চেয়ে অনেক কম আসছে, তবে দেরি না করে আপনার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (ISP) সাথে যোগাযোগ করুন।
আশা করি আজকের এই সহজ গাইডটি আপনার ওয়াইফাইয়ের আসল Mbps স্পিড জানতে সাহায্য করবে।

