ইউটিউব ভিডিও দেখার সময় ঘন ঘন অ্যাড বা বিজ্ঞাপন চলে আসাটা অনেকের জন্যই বেশ বিরক্তিকর। বিশেষ করে কোনো প্রিয় গান বা গুরুত্বপূর্ণ ভিডিও দেখার মাঝখানে হঠাৎ করে বিজ্ঞাপন চলে আসলে মনটাই খারাপ হয়ে যায়।
এই বিরক্তি থেকে বাঁচতেই অনেকে ব্যবহার করেন “YouTube Ads Auto Skip App”।
আজকের ব্লগে আমরা সহজ ভাষায় জানবো এই অটো স্কিপ অ্যাপগুলো কীভাবে কাজ করে, এগুলো ব্যবহার করার সহজ নিয়ম, বিস্তারিত দেখুন।
ইউটিউব Ads অটো স্কিপ Apps, ব্যবহারের নিয়ম।
নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন এবং সেভাবে চেষ্টা করুন।

প্রথমে আপনার ফোনের Google Play Store থেকে AD Jump : auto skip ads অ্যাপটি সার্চ করে ইনস্টল করে নিন। ইনস্টল হওয়ার পর অ্যাপটি ওপেন করতে ‘Open’ বাটনে ট্যাপ করুন।

অ্যাপটি ওপেন করার পর স্ক্রিনে নোটিফিকেশনের অনুমতি চেয়ে একটি পপ-আপ আসবে। এখান থেকে ‘Allow’ অপশনে ট্যাপ করে নোটিফিকেশন পারমিশন দিয়ে দিন।

এখানে উপরের স্ক্রিনশট এর মত আসবে। আপনি Ok তে ক্লিক দিবেন

ok তে ক্লিক করার পর,, এইরকম অপশন আসবে,, এখানে আপনি Ad Jump লেখাটি উপর ক্লিক করবেন।

তারপর এখান পাশের ট্যগল সুইচটিতে ট্যাপ করে অপশনটি On বা চালু করে দিন।

তারপর Allow বাটনে ক্লিক করুন। এখন আপনার কাজ শেষ।। এখন ইউটিউব ভিডিও দেখার সময় অ্যাড চলে এলেই এটি অটোমেটিক স্কিপ করে দেবে।
শেষ কথাঃ
ইউটিউব ভিডিও দেখার সময় বারবার বিজ্ঞাপন এসে আমাদের যেমন বিরক্তি বাড়ায়, তেমনি অনেক সময় মূল্যবান সময়ও নষ্ট করে। এই ঝামেলা থেকে মুক্তি পেতে AD Jump অ্যাপটি খুব সহজেই আপনার কাজ কমিয়ে দিতে পারে। উপর বা ধাপগুলো অনুসরণ করে খুব দ্রুতই আপনি এটি আপনার ফোনে সেটআপ করে নিতে পারবেন।




