অনেকেই মোবাইলে কথা বলার সময় গুরুত্বপূর্ণ কথাগুলো রেকর্ড করে রাখতে চান। কিন্তু অনেকেই জানেন না মোবাইলে অটো কল রেকর্ড কিভাবে চালু করতে হয়। আপনি যদি চান, আপনার মোবাইলে আসা এবং যাওয়া সব কল অটোমেটিক রেকর্ড হোক, তাহলে খুব সহজেই সেটি করতে পারবেন।
আজকের এই পোস্টে আমি আপনাদের দেখাবো, কীভাবে মোবাইলে অটো কল রেকর্ড চালু করতে হয় এবং কোন সেটিংস পরিবর্তন করলে নিজে থেকেই কল রেকর্ড হবে। তাই পুরো পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
আরো পড়ুন: মোবাইলে: সফটওয়্যার আপডেট দেওয়ার নিয়ম
মোবাইলে অটো কল রেকর্ড চালু করার নিয়ম।

প্রথমে আপনার স্মার্টফোনের হোম স্ক্রিন থেকে Phone বা ডায়ালার অ্যাপটি ওপেন করুন।

ফোন অ্যাপ ওপেন করার পর ওপরের বাম কোণায় থাকা থ্রি-লাইন বা মেনু আইকনে (তিনটি দাগ) ট্যাপ করুন।

এরপর যে ছোট লিস্ট আসবে সেখান থেকে Settings অপশনটিতে ক্লিক করুন।

সেটিংস পেজে আসার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে স্ক্রোল করে বা সরাসরি Call recording অপশনটিতে প্রেস করুন।

কল রেকর্ডিং অপশনে আসার পর Automatically record unknown numbers, অপশনটির পাশে থাকা টগল সুইচটিতে ট্যাপ করে এটি অন করুন।

সুইচ অন করার সাথে সাথে স্ক্রিনে একটি কনফার্মেশন পপ-আপ বা নোটিফিকেশন আসবে। সেখানে থাকা Always record অপশনে ক্লিক করে অনুমতি দিয়ে দিন।
ব্যাস! এই সহজ ধাপগুলো অনুসরণ করলেই আপনার মোবাইলে অটো কল রেকর্ডিং সফলভাবে চালু হয়ে যাবে।
আরো পড়ুন: মোবাইলে Delete হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়
উপসংহার / শেষ কথা
জরুরি কোনো আলোচনা, প্রয়োজনীয় তথ্য কিংবা কাজের কথা মনে রাখার ক্ষেত্রে অটো কল রেকর্ডিং ফিচারটি অত্যন্ত কার্যকরী একটি মাধ্যম। আজকের এই টিউটোরিয়ালে আমরা খুব সহজেই ধাপে ধাপে দেখে নিলাম কীভাবে যেকোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে কোনো ঝামেলা ছাড়াই এই ফিচারটি চালু করা যায়।
আশা করি আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে এবং খুব সহজেই আপনারা আপনাদের মোবাইলে অটো কল রেকর্ড চালু করতে পেরেছেন। পোস্টটি সম্পর্কিত আপনাদের কোনো মতামত বা বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরও দরকারি টেক টিপস পেতে আমাদের সাথেই থাকুন।




