অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে অনেক সময় ভুলবশত, মোবাইলের ভাষা বাংলা হয়ে যায়। এবং অপশনগুলো বাংলা ভাষায় পড়তে বা বুঝতে, অসুবিধা হওয়ায় অনেকেই পুনরায় ইংরেজি ভাষা করতে চান। বিশেষ করে সেটিংসের নামগুলো বাংলায় পরিবর্তিত হয়ে যাওয়ায়,, ভাষা বাংলা করার সঠিক অপশনটি খুঁজে বের করা বেশ কঠিন হয়।
আপনার মোবাইলের ভাষা যদি বাংলা থেকে ইংরেজিতে পরিবর্তন করতে চান, তবে দুশ্চিন্তার কিছু নেই। এই পোস্টে খুব সহজ কিছু ধাপ অনুসরণ করে যেকোনো অ্যান্ড্রয়েড ফোনের ভাষা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করার সম্পূর্ণ সেটিং ও নিয়ম শেয়ার করা হলো।
আরো পড়ুনঃ মোবাইলের রেম ৪GB থেকে ৮GB বাড়ানোর উপায় 2026
মোবাইলের ভাষা বাংলা থেকে ইংরেজি করার সহজ উপায়।

প্রথমে আপনার ফোনের সেটিংস (Settings) অপশনে প্রবেশ করুন।

সেটিংস ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে যান এবং সিস্টেম (System) অপশনে ক্লিক করুন।

সিস্টেম অপশনে আসার পর প্রথমে থাকা ভাষা এবং ইনপুট (Languages & input) অপশনে ট্যাপ করুন।

এবার একটি ভাষা যোগ করুন (+ Add a language) অপশনে ক্লিক করুন।

ভাষাগুলোর তালিকা থেকে English (United States) ভাষাটি খুঁজে বের করে সিলেক্ট করুন।

তারপর উপরে দেখুন তিনটি … দেওয়া আছে এখানে ক্লিক করুন।

তিনটি … টে ক্লিক করার পর,, সরান নামে একটি অপশন আসবে এখানে ক্লিক করুন

তারপর , বাংলা ভাষা যেটিতে রয়েছে সেটিতে ক্লিক করুন। ক্লিক করে উপরে কোনায় delete আইকোন রয়েছে সেটিতে ক্লিক করুন।। তাহলেই বাংলা লেখাটি ডিলিট হয়ে গিয়ে,, আপনার ফোনের সকল সেটিংস ইংরেজি হয়ে যাবে।

দেখুন সকল সেটিংস ইংরেজি হয়ে গেছে। আপনিও খুব সহজেই এটি করে নিতে পারবেন।
আরো পড়ুন: মোবাইলে Delete হওয়া ছবি ফিরিয়ে আনার উপায় 2026
শেষ কথা
আশা করি এই পোস্টটি দেখে আপনারা খুব সহজেই যেকোনো অ্যান্ড্রয়েড মোবাইলের ভাষা বাংলা থেকে আবার ইংরেজিতে পরিবর্তন করে নিতে পেরেছেন। এরপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট করে জানাতে পারেন। আর এই ধরনের আরও দরকারি টেক টিপস পেতে আমাদের সাথেই থাকুন।




