গ্রামীণফোন সিম – ব্যবহার করতে গিয়ে আমরা অনেকেই নানা রকম সমস্যায় পড়ি। ইন্টারনেটের স্পিড কমে যাওয়া, ব্যালেন্স অযথা কেটে নেওয়া বা সিম লক হয়ে যাওয়ার মতো সমস্যায় দ্রুত সমাধানের একমাত্র উপায় হলো কাস্টমার কেয়ার।
আজকের ব্লগে আমরা গ্রামীণফোন কাস্টমার কেয়ার নম্বর এবং তাদের সাথে সরাসরি যোগাযোগের সব সহজ উপায় নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক।
গ্রামীণফোন ‘কাস্টমার’ কেয়ার সঠিক নাম্বারঃ
গ্রামীণফোন কাস্টমার কেয়ারের প্রধান নম্বর হলো 121 যেকোনো (গ্রামীণফোন) সিম থেকে এই নম্বরে কল করে সরাসরি তাদের সাথে কথা বলে যে কোন সমস্যার সমাধান নেওয়া যায়।
১২১ নম্বরে কল করে যেভাবে সরাসরি কথা বলবেন
- ধাপ ১ (কল করুন): প্রথমে আপনার মোবাইল থেকে 121 লিখে কল দিন।
- ধাপ ২ (ভাষা বাছুন): কল ধরার পর আপনাকে বলা হবে, বাংলায় তাদের সাথে কথা বলবেন না ইংরেজিতে,, সাধারণত বাংলার জন্য এক চাপতে বলা হবে তখন এক চাপবেন।
- ধাপ ৩ (প্রধান মেন্যু): এরপর কাস্টমার কেয়ার থেকে আপনাকে কিছু অফার বা সেবার কথা শোনানো হবে। এই কথাগুলো চলাকালীন সরাসরি কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে আপনার ফোনের ৯ চাপুন। (মনে রাখবেন, মাঝেমধ্যে এই নম্বরটি বদলাতে পারে। তাই রেকর্ডিংয়ে “কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে…” যে নম্বরটি চাপতে বলে, সেটি চাপুন।)
- ধাপ ৪ (চার্জের সম্মতি): সরাসরি প্রতিনিধির সাথে কথা বললে প্রতি মিনিটে প্রায় ৬০ পয়সার মতো (ট্যাক্সসহ) চার্জ কাটে। তাই কাস্টমার কেয়ার থেকে চার্জ কাটার কথা বললে রাজি হওয়ার জন্য ১ চাপুন।
- ধাপ ৫ (কথা বলুন): এরপর কিছুক্ষণ একটি টিউন বা রিং বাজবে। রিং শেষ হতেই গ্রামীণফোনের একজন প্রতিনিধি আপনার ফোনে চলে আসবেন। এবার আপনার সমস্যার কথা তাকে জানান।
সহজে কল করার কিছু টিপস:
ব্যালেন্স রাখুন: কল করার আগে মোবাইলে অন্তত ৫-১০ টাকা রিচার্জ করে নিন, যাতে মাঝপথে কল কেটে না যায়।
ভিড় এড়াতে: দুপুর বা সন্ধ্যার দিকে কাস্টমার কেয়ারে অনেক ভিড় থাকে। তাই সকালের দিকে বা একটু রাতের দিকে কল করলে খুব দ্রুত কথা বলা যায়।
শেষ কথাঃ
সিম কার্ড ব্লক হওয়া, ইন্টারনেটের সমস্যা বা যেকোনো জরুরি প্রয়োজনে জিপি কাস্টমার কেয়ার আমাদের সবচেয়ে বড় ভরসা।
ওপরে দেখানো নিয়মগুলো মেনে আপনি খুব সহজেই তাদের সাহায্য নিতে পারবেন। নিয়মিত এমন সব দরকারি ও প্রয়োজনীয় তথ্যের আপডেট পেতে আমাদের ব্লগের সাথেই থাকুন।




