অনেক tiktok ভিডিওতে ডাউনলোড করার অপশন থাকে না। সেই ভিডিও গুলো কিভাবে ডাউনলোড করব। তা নিয়ে আমরা অনেকেই চিন্তায় পড়ে যাই।
তবে চিন্তার কোন কারণ নেই, খুব সহজেই এই সকল ভিডিও গুলো ডাউনলোড করা যাবে, কোন প্রকার ঝামেলা ছাড়া এবং কোন সফটওয়্যার ছাড়াই
এছাড়াও এই পদ্ধতিতে যদি আপনি ভিডিও ডাউনলোড করেন ভিডিওতে কোন ওয়াটার-মার্কা ও থাকবেনা। তাহলে চলুন দেখে নেই tiktok ভিডিও ডাউনলোড করার সঠিক পদ্ধতি সম্পর্কে, নিচে বিস্তারিত দেওয়া হলো।
ডাউনলোড বাটন হাইড করা – টিকটক ভিডিও ডাউনলোড করার নিয়ম।

১:- প্রথমে টিকটক অ্যাপে গিয়ে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটি ওপেন করুন। এবার ডানদিকের নিচে থাকা শেয়ার (তীর চিহ্নিত) আইকনটিতে ক্লিক করুন।

২:– শেয়ার অপশনে ক্লিক করার পর একটি নতুন মেন্যু আসবে। সেখান থেকে নীল রঙের Copy Link অপশনটিতে টাচ করে ভিডিওর লিংকটি কপি করে নিন।

৩:- আপনার ফোনের যেকোনো ব্রাউজার (যেমন: Google Chrome) ওপেন করুন।

৪:- ব্রাউজারের সার্চ বারে গিয়ে ssstiktok.io লিখে সার্চ করুন এবং প্রথমে আসা ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।

৫:– ওয়েবসাইটটি ওপেন হলে সেখানে Insert a link here নামের একটি বক্স দেখতে পাবেন। সেই বক্সে টিকটক থেকে কপি করা লিংকটি পেস্ট (Paste) করে দিন।

৬:- লিংক পেস্ট করা হয়ে গেলে নিচের বেগুনি রঙের Download বাটনটিতে ক্লিক করুন।

৭:-ভিডিওটি প্রসেস হওয়ার পর কয়েকটি অপশন আসবে। ওয়াটারমার্ক বা টিকটকের লোগো ছাড়া একদম ক্লিয়ার ভিডিও পেতে Without watermark লেখা নীল বাটনটিতে ক্লিক করুন।

৮:- ক্লিক করার সাথে সাথেই আপনার স্ক্রিনের ওপর Downloading file… নোটিফিকেশন দেখাবে। ডাউনলোড শেষ হলে ভিডিওটি সরাসরি আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কথা না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
শেষ কথাঃ
টিকটকে ডাউনলোড অপশন বন্ধ থাকলেও এই ট্রিকটি ব্যবহার করে আপনি যেকোনো ভিডিও খুব সহজেই নিজের ফোনে সংরক্ষণ করতে পারবেন।
তবে মনে রাখবেন, অন্যের তৈরি করা ভিডিও ব্যক্তিগতভাবে দেখার জন্য ডাউনলোড করা ঠিক হলেও, তা নিজের নামে অন্য কোথাও আপলোড করা করা থেকে বিরত থাকা উচিত, অন্যথায় কপিরাইট সমস্যা হতে পারে।
ট্রিকটি কেমন লাগলো এবং আপনি সফলভাবে ভিডিওটি ডাউনলোড করতে পেরেছেন কিনা, তা নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না! ভালো লাগলে পোস্টটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন।



