টিকটক আইডি ব্লক করার নিয়ম আমরা অনেকেই জানতে চাই। কারণ, আমরা অনেকেই চাই না যে আমাদের tiktok ভিডিও গুলো, আমাদের বাবা-মা ভাই বা আত্মীয়-স্বজন রা দেখুক!
বা এমন কোন লোক আপনাকে টিকটকে অযথা মেসেজ করতেছে, কল দিয়ে বিরক্ত করতেছে, এমন লোক দের ও ব্লক করার প্রয়োজন হয়। এতে তারা আর আপনার প্রোফাইলের ভিডিও দেখা এবং আপনাকে মেসেজ করতে পারবে না।
তবে, কিভাবে ব্লক করবেন, এটি হয়তো আপনি জানেন না। তাই আজকের এই ব্লগে আমি ধাপে ধাপে স্ক্রিনশট সহ আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নিচে বিস্তারিত দেওয়া হল দেখুন।
টিকটক আইডি ব্লক করার নিয়ম | সহজে।

প্রথমে আপনি যাকে ব্লক করতে চাচ্ছেন তার আইডির মেসেজ অপশনে যান ,, যেমনটি দেখতে পাচ্ছেন উপরের স্ক্রিনশটে । তারপর ওপরের ডান দিকে কোণায় তিনটি ডট চিহ্নের (… ) একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।

এবার ওই ব্যক্তির নামসহ একটি নতুন পেজ আসবে। এই পেজেরও একদম ওপরের ডান কোণায় থাকা তিনটি ডট চিহ্নে (… ) আবার ক্লিক করুন।

একদম নিচে একটি গোল কাটা চিহ্নের পাশে ‘Block’ লেখা দেখতে পাবেন। এই ‘Block’ লেখাটির ওপর ক্লিক করুন।

সবশেষে স্ক্রিনের মাঝখানে একটি বক্স আসবে। সেখানে নিচে ডানপাশে লাল রঙে লেখা ‘Block’ বাটনে ক্লিক করুন।
ব্যাস, কাজ শেষ! লাল বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই ওই আইডিটি ব্লক হয়ে যাবে এবং সে আপনাকে আর কখনোই মেসেজ দিতে বা আপনার প্রোফাইল ও ভিডিও দেখতে পারবে না।
শেষ কথাঃ
tiktok যে কাউকে ব্লক করা খুব সহজ যদি আপনি উপরের পদ্ধতি দেখে তা করতে পারেন।
উপরের পদ্ধতি দেখে এখনই একটি আইডি ব্লক করে দেখুন, হচ্ছে কিনা। না হলে অবশ্যই আমাকে একটি কমেন্ট করতে পারেন , বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
আজকের মত এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।



