ডিলিট হওয়া ছবি ফেরত আনার উপায়, সম্পর্কে আপনি কি জানতে চান তাহলে এই ব্লগটি পড়ুন বিস্তারিত জানতে পারবেন।
আপনার ফোনে কি এমন কোন দরকারি ছবি বা ফটো ছিল, যেগুলো ভুলে ডিলিট হয়ে গেছে। এখন এগুলো ফেরত আনতে চান?? কিন্তু কিভাবে এই ফটোগুলো ফেরত আনবেন। তা হয়তো আপনি বুঝতে পারতেছেন না। তবে চিন্তার কোন কারণ নেই আজকের এই ব্লগে আমি ধাপে ধাপে দেখে দিয়েছি কিভাবে ডিলিট হওয়া ছবিগুলো ফেরত আনবেন। নিচে বিস্তারিত দেওয়া হল দেখুন এবং সেভাবে চেষ্টা করুন।
ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার নিয়মঃ

সবচেয়ে প্রথমে আপনার ফোনের মেনু বা হোম স্ক্রিন থেকে Files অ্যাপটি খুঁজে বের করুন এবং তাতে ক্লিক করে ওপেন করুন।

Files অ্যাপটি ওপেন হওয়ার পর উপরে বাঁ দিকে থাকা তিনটি সমান্তরাল দাগ বা থ্রি-লাইন (☰) আইকনে ট্যাপ করুন।

মেনু ওপেন হলে আপনি বেশ কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে Trash অপশনটিতে ক্লিক করুন। ডিলিট হওয়া সব ফাইল ও ছবি এখানেই জমা থাকে।

Trash ফোল্ডারে প্রবেশ করার পর যে ছবিগুলো আপনি ফেরত পেতে চান, সেগুলোর ওপর চেপে ধরে সিলেক্ট করুন। ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে বাম কোণে থাকা Restore বোতামে ক্লিক করুন।

সর্বশেষ, স্ক্রিনের নিচে আসা Restore Files মেসেজে ক্লিক করে নিশ্চিত করুন।
ব্যস! আপনার সিলেক্ট করা ছবিগুলো আবার আগের জায়গায় বা গ্যালারিতে ব্যাক চলে আসবে।
শেষ কথা
ভুলবশত ফোনের ছবি ডিলিট হয়ে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা, তবে ফাইলস অ্যাপের ট্র্যাশ (Trash) ফিচারের কারনে এখন আর চিন্তার কিছু নেই। শুধু মনে রাখবেন, ট্র্যাশ ফোল্ডারে ডিলিট হওয়া ফাইলগুলো নির্দিষ্ট সময় (সাধারণত ৩০ দিন) পর্যন্ত জমা থাকে। তাই কোনো গুরুত্বপূর্ণ ছবি মুছে গেলে যত দ্রুত সম্ভব এই ধাপগুলো অনুসরণ করে তা রিকভার করে নিন।
আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনার উপকারে এসেছে। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না!




