জিমেইল একাউন্টের পাসওয়ার্ড দেখার নিয়ম:- আমরা অনেকেই জানতে চাই, কারন দীর্ঘদিন জিমেইল আইডির সঠিক ব্যবহার না করার ফলে আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি ভুলে যাই।
পাসওয়ার্ড ভুলে গেলে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যান এবং নতুন অ্যাকাউন্ট খোলার চিন্তা করেন। তবে সত্যি বলতে, পাসওয়ার্ড ভুলে গেলেও, আপনার ফোন থেকেই সেই পাসওয়ার্ডটি দেখে নেওয়ার উপায় রয়েছে। তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
নিজের জিমেইল পাসওয়ার্ড বের করার নিয়ম, ধাপে ধাপে

১. আপনার ফোনের Google Chrome অ্যাপটি ওপেন করুন। তারপর স্ক্রিনের ওপরের ডান কোণায় থাকা ৩টি ডট (…) অপশনে ক্লিক করুন।

২. মেনু থেকে Settings অপশনে প্রবেশ করুন।

৩. তারপর আপনি উপরের ছবির মত দেখবেন। এবং Password Manager অপশনটিতে ক্লিক করুন।

৫. এখন আপনি account.google.com নামে একটি অপশন দেখতে পাবেন। আপনি এখানে ক্লিক করবেন। এটি হয়তো একটু উপরে বা নিচে থাকতে পারে খুঁজে বের করে নেবেন। ক্লিক করার পর আপনার ফোনে যদি কোন লক দিয়ে থাকেন সেটি চাইবে সেটি দিয়ে দিবেন।

৬. এখন আপনি এখানে আপনার জিমেইল আইড ও পাসওয়ার্ড দেখাত পাবেন। এখন পাসওয়ার্ড টি দেখতে, পাসওয়ার্ডের পাশে থাকা চোখের আইকনে ক্লিক করুন, এবং কপি করতে চাইলে পাশে কপি আইকনে ক্লিক করুন। আপাত কাজ শেষ এইভাবেই জিমেইল আইডির পাসওয়ার্ড দেখতে হয়। আশা করি বুঝতে পেরেছেন।
আমাদের শেষ কথাঃ
দীর্ঘদিন ব্যবহার না করার ফলে জিমেইল আইডি পাসওয়ার্ড ভুলে যাওয়া একটি স্বাভাবিক ব্যাপার। তবে উপরের পদ্ধতি যদি আপনি দেখে সঠিকভাবে কাজ করতে পারেন তাহলে অবশ্যই জিমেইল আইডির পাসওয়ার্ডটি বের করে নিতে পারবেন।
যদি এই পোস্টে কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং এই পোষ্টটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যাতে আপনার বন্ধুরাও এই সম্বন্ধে জানতে পারে।
