এয়ারটেল মিনিট চেক কোড: আমরা অনেকেই খুজে থাকি, কিন্তু সঠিক কোডটি কোথাও খুঁজে পাচ্ছেন না।
আজকের এই ব্লগে আমি এয়ারটেল মিনিট চেক করার সঠিক কোড এবং কিভাবে এয়ারটেল মিনিট চেক করবেন বিস্তারিত নিচে আলোচনা করেছি, দেখুন এবং সেভাবে চেষ্টা করুন।
এয়ারটেল সিমে মিনিট চেক করার আসল (USSD) কোড হলো:
( *৭৭৮*৫# বা *৭৭৮*৮# )
কীভাবে – মিনিট চেক করবেন।
আপনার ফোনের ডায়াল প্যাড থেকে *৭৭৮*৫# অথবা *৭৭৮*৮# ডায়াল করুন,, তারপর আপনার এয়ারটেল সিমে কল দিন, এবং কিছু খনের মধ্যে আপনার মোবাইলের স্ক্রিনে আপনার কেনা অবশিষ্ট মিনিট এবং সেটির মেয়াদ কত তা দেখতে পাবেন।
এর পাশাপাশি অনেক সময় এয়ারটেল এর বান্ডেল বা বোনাস মিনিট চেক করার জন্য *৭৭৮*২৫২৫# কোডটিও ব্যবহার করতে পারেন।
যদি উপরে কোড গুলো কাজ না করে তাহলে আপনি খুব সহজে মাই এয়ারটেল বা সার্কেল এপস ব্যবহার করে সহজে মিনিট চেক করতে পারবেন।
এপস ব্যবহার করে এয়ারটেল মিনিট চেক করার নিয়মঃ

১. আপনার মোবাইলের গুগল প্লে স্টোর থেকে Cirkle (formerly My Airtel BD) অ্যাপটি ইনস্টল করে ওপেন করুন। আগে থেকে ইন্সটল করা থাকলে ডাইরেক ওপেন করুন।
২. তারপর আপনার আপনার এয়ারটেল নাম্বার দিয়ে লগইন করুন। আগে থেকে লগইন করা থাকলে অ্যাপসটি ভিতর জান।

৩. লগইন করার পর উপরের স্ক্রিনশট এর মত দেখতে পারবেন। এখন ঠিক মাঝবরাবর লক্ষ্য করুন, যেখানে লাল তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। সেখানে ‘০ মিনিট’ লেখা রয়েছে। আপনার অ্যাকাউন্টে যত মিনিট কেনা থাকবে, ঠিক এই জায়গাতেই সেই সংখ্যাটি থাকবে (যেমন: ৫০ মিনিট বা ১০০ মিনিট) এইরকম।

৪. আপনার মিনিটের মেয়াদ কবে শেষ হবে বা বিস্তারিত হিসাব জানতে চাইলে ওই ‘মিনিট’ লেখার ঠিক নিচে থাকা ‘আরও দেখুন‘ বাটনে ট্যাপ করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন।
আমাদের শেষ কথাঃ
তো বন্ধুরা উপরে আমি ২ টি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি, এই দুইটি পদ্ধতিতে আপনি খুব সহজেই, যেকোনো সময় এয়ারটেল মিনিট চেক করে নিতে পারবেন।
যদি কোথাও না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকের মত এখানেই শেষ করছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সথে থাকার জন্য ধন্যবাদ।




