মেসেঞ্জার গ্রুপ খোলার নিয়ম > আপনি কি জানতে চান। একসঙ্গে অনেকগুলো ফ্রেন্ড বা পরিবারের সদস্যদের সাথে চ্যাটিং করার জন্য মেসেঞ্জার গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে অনেকেই সঠিক নিয়ম না জানার কারণে, মেসেঞ্জার গ্রুপ তৈরি করতে পারেন না। আজকের এই ব্লগে আমরা মেসেঞ্জার গ্রুপ খোলার একদম সহজ ও নতুন নিয়মটি ধাপে ধাপে জানবো। বিস্তারিত নিচে দেখুনঃ-
মেসেঞ্জার গ্রুপ খোলার সঠিক ও সহজ নিয়মঃ

প্রথমে আপনার ফোনের Messenger অ্যাপটি ওপেন করুন। এরপর স্ক্রিনের ওপরের ডানদিকের কোণায় থাকা কলম বা এডিট (Edit) আইকনটিতে ট্যাপ করুন।

নতুন একটি পেজ আসবে। সেখান থেকে সবার ওপরে থাকা “Group chat” অপশনটিতে ক্লিক করুন।

এবার আপনার ফ্রেন্ড লিস্ট চলে আসবে। আপনি যাদের গ্রুপে যুক্ত করতে চান, তাদের নামের ডানদিকের গোল বক্সে টিক চিহ্ন দিন। মেম্বার সিলেক্ট করা হয়ে গেলে ওপরের ডানদিকের “Next” বাটনে চাপুন।

এই ধাপে “Group name (optional)” বক্সে আপনার গ্রুপের একটি সুন্দর নাম লিখুন (যেমন স্ক্রিনশটে দেওয়া হয়েছে: আজকের আড্ডা)। নাম লেখার পর নিচে “Group” অপশনটি সিলেক্ট থাকা অবস্থায় ওপরের ডানদিকের “Create” বাটনে ক্লিক করুন।

ব্যস! আপনার মেসেঞ্জার গ্রুপটি সফলভাবে তৈরি হয়ে গেছে। এখন আপনি গ্রুপে মেসেজ পাঠিয়ে সবার সাথে আড্ডা বা প্রয়োজনীয় কথাবার্তা শুরু করতে পারবেন।
শেষ কথাঃ
সহজে ও দ্রুত সবার সাথে যোগাযোগ রাখার জন্য মেসেঞ্জার গ্রুপ অত্যন্ত কার্যকর। ওপরের সহজ ধাপগুলো অনুসরণ করে আজই আপনার বন্ধু বা পরিবারের সদস্যদের নিয়ে একটি গ্রুপ তৈরি করে ফেলুন এবং যখন-তখন আড্ডা আর প্রয়োজনীয় আলোচনা উপভোগ করুন!
যদি পোস্টটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম পোস্ট নিয়মিত পেতে আমাদের এই ওয়েবসাইটের সাথেই থাকবেন।



