ইমু আইডির নাম কিভাবে চেঞ্জ করব: আমরা অনেকেই জানতে চাই। তবে কিভাবে ইমু আইডির নাম চেঞ্জ করতে হয় তা আমরা অনেকেই জানি না।
আজকের এই পোস্টে আমি ইমু আইডির নাম পরিবর্তন করার সহজ নিয়ম, শিখিয়ে দিব। বিস্তারিত নিচে স্ক্রিনশট সহ দিলাম। দেখুন এবং সেভাবে চেষ্টা করুন।

১. প্রথমে আপনার ফোনে ‘ইমো‘ অ্যাপটি খুলুন এবং হোম স্ক্রিনের উপরের বাম কোণে গোল প্রোফাইল ছবিটিতে ক্লিক করুন।

২. তারপর আপনার প্রোফাইল পেজে যাওয়ার জন্য যেখানে পুরনো নাম লেখা আছে সেটির উপরে ক্লিক করুন।

৩. এখানে আপনার পুরনো নামের ডানপাশে একটি পেন্সিল আইকন দেখতে পাবেন, এটিতে ক্লিক করুন।

৪. এবার আগের নামটি মুছে ফেলতে ডানদিকের গুণ (x) চিহ্নে ক্লিক করুন।

৫. আপনার নতুন নাম টাইপ করুন। নাম লেখা শেষ হলে উপরের ডান কোণে টিকচিহ্নে ক্লিক করুন।

৬. তারপর দেখবেন আপনার প্রোফাইলের নাম চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার কাজ শেষ।
সবশেষে বলতে চাই, ইমো আইডির নাম চেঞ্জ করা খুবই সহজ। যদি আপনি উপরের নিয়ম অনুযায়ী চেষ্টা করেন।
এই পোস্টে যদি কোথাও কোন কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন।
আর পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।



